Thursday, 23 April 2015

কবিতা


যার বসন্ত তুলে



একটা দিক আর দোলনের আলো থেকে
পাতানো শহরের কাছে

স্নানে আর কিছু নেই জেনেও
প্রতিবেশির বারণগল্প কিছু বর্ষা কুড়োলো
ভাসানো  মেয়ের কোলে

ফসলের বকুল আভাস দেখ
দেওয়ালের ওইপারে
ঋতুদের দখল এসেছে অন্যদেশ ছেড়ে

ওদের ঘরানায়  কিছু কিছু খোলামুখ
এখনো শ্যাওলার নেহাত খুলে  

তারপর আমাদের বুকের আড়াল  

একটা ওড়না সরিয়ে বৈশাখও  
সন্ধ্যার বিদায় জানালো



মুঠোর আগুন ভেসে যাচ্ছে আকাশে
আর  চুলের গন্ধ যখন  সুতো হয়ে এলো

একটা পথ চলে যাচ্ছে শৈশবের দিকে
হেরে যাওয়া মাঞ্জা লাগিয়ে

এই দাগ ঠিক হাসির কথা মনে করায়
আর পিয়ানো বাজিয়ে যাওয়া
                          বাবার ভালবাসা

আমি সন্তান চাইতে পারিনি
শুধু শেষ লাইনটায়......হাসানের ওড়ানো ঘুড়ি


শরীর

শৈশব ধুয়ে গেছে সন্ধ্যায়
বিকেলের ট্রেন আর সূর্য চলে যায়
হারেম ছাড়িয়ে

রমণীর আগাগোরায়
সেই চলে যাওয়া আর ফিরে আসাই
উঠোনে 
পাহারা গুটিয়ে রাখে নাবিক আহ্লাদে

কোন সূর্যাস্ত নেই
জেগে থাকা মনে
শুধু খুলে রাখা সরাইখানা
আর দেখা হয়ে যাওয়া

পায়ের আশেপাশে এটুকুই চোখ    
বাকিটুকু ছায়ায় শোয়ানো










No comments:

Post a Comment